1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে ব্রজপুর মানব কল্যান যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

নওগাঁর আত্রাইয়ে ব্রজপুর মানব কল্যান যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ

  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ রাসাদুদ জামান, আত্রাই নওগাঁ প্রতিনিধি : গাছ লাগিয়ে যত্ম করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক ভারসাম্য রক্ষা ও বৃক্ষ রোপনে সচেতনতা তৈরীর লক্ষে নওগাঁর আত্রাইয়ে ব্রজুপর মানব কল্যান যুব সংঘের উদ্যাগে বৃক্ষরোপন ও বৃক্ষের চারা বিতরন কর্মসূচি পালন করা হয়েছে ।

উপজেলার ৩ নং আহসাগঞ্জ ইউনিয়নের ব্রজপুর গ্রামের তরুণের সমন্ময়ে গঠিত অরাজনৈতিক সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ব্রজপুর মানব কল্যান যুব সংঘের আয়োজনে রবিবার(১২ই অক্টোবর) ব্রজুপর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে একটি ফলজ চারা রোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্য, ব্রজপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। বৃক্ষ রোপন কর্মসূচির গুরুত্ব আলোচনায় সংগঠনের মূখ্য সংগঠক আশরাফুল ইসলাম বুখারী শরীফের হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন রাসূল বলেছেন, তোমার যদি অনুভব করো কেয়ামত সংগঠিত হতে যাচ্ছে এই মূহুর্তেও যদি সুযোগ থাকে তবে বৃক্ষ রোপন করো।

ব্রজপুর মানব কল্যান যুব সংঘের পক্ষ থেকে আম, চালতা, জলপাই, তেতুল, পেয়ারা ইত্যাদি জাতের শতাধিক ফলজ, বনজ ও ঔষুধি চারা রোপন ও বিতরণ করা হয়।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট