1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

নওগাঁর আত্রাইয়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। নওগাঁর আত্রাই উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। আর কয়েক দিনের মধ্যেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

সরেজমিনে আজ বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর ২০২৫ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে দেখতে পায়,খড়, কাঠ, সুতা ও মাটি দিয়ে নিপুণ দক্ষতায় তৈরি হচ্ছে দেবী দুর্গা ও তাঁর সঙ্গী লক্ষ্মী, সরস্বতী,কার্তিক,গণেশ ও অসুরের প্রতিমা।অধিকাংশ মণ্ডপেই প্রতিমার গড়ার কাজ প্রায় শেষ,এখন রঙ ও অলঙ্করণে ব্যস্ত কারিগররা।

দুর্গোৎসব দুর্গাপূজার পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী,আত্রাই উপজেলার আটটি ইউনিয়নে মোট ৫১টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে উৎসব পালনের জন্য উপজেলা প্রশাসন ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

ধর্মীয় বিধান অনুযায়ী, ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে শারদীয় নবরাত্রি,যা দেবী বন্দনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এবারের মহাসপ্তমী পড়েছে সোমবার,দেবীর গজে আগমনকে শুভ লক্ষণ হিসেবেই দেখছেন সনাতন ধর্মাবলম্বীরা। দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী থেকে এবং ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এই মহোৎসব।

প্রতিমা শিল্পীরা জানান, সময় স্বল্পতার মধ্যেও তাঁরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন,যেন ভক্তরা প্রতিমা দর্শনে পূর্ণ আনন্দ ও তৃপ্তি পায়। পূজা আয়োজকরাও আশাবাদী, এ বছর উৎসব আনন্দমুখর পরিবেশেই সম্পন্ন হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট