1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যা শিশু দিবসে র‍্যালী ও আলোচনা - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যা শিশু দিবসে র‍্যালী ও আলোচনা

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: “আমি কন্যাশিশু,স্বপ্নগড়ি সাহসে লড়ি দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে (৮ অক্টোবর)২০২৫ বুধবার সকালে বর্ণাঢ্য র‍্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‍্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)নূরে আলম সিদ্দিক এর সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় উপজেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার পিএম কামরুজ্জামান এর সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলেধরেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক মেডিক্যাল অফিসার ডা: কামরুজ্জামান, উপজেলা আনছার ভিডিপি অফিসার জগলুল হোসেন, সহকারী প্রোগ্রামার ফয়সাল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল হান্নান, সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মরতগন উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নূরে আলম সিদ্দিক কন্যা শিশুদের পদ্ম ফুলের সাথে তুলনা করে তাদেরকে ১৮ বছর বয়সের আগে বিয়ে না করতে আহবান জানান। একইসাথে কাউকে নির্দিষ্ট বয়সের আগে তার অমতে বিয়ে দিতে চাইলে প্রশাসনের সহায়তা নিতে বলেন তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট