1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁয় প্রায় ২ লাখ হেক্টর জমিতে বোরো আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ, ব্যস্ত কৃষকরা - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

নওগাঁয় প্রায় ২ লাখ হেক্টর জমিতে বোরো আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ, ব্যস্ত কৃষকরা

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি : ঘন কুয়াশা ও মৃদু শৈত্যপ্রবাহ উপেক্ষা করে নওগাঁ জেলায় পুরোদমে চলছে ইরি-বোরো ধান রোপণ। জেলার ১১টি উপজেলার মাঠে মাঠে চারা রোপণ ও জমি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, শীত ও কুয়াশার কারণে কিছুটা বিলম্ব হলেও সম্প্রতি দুপুরে রোদ দেখা দেওয়ায় কৃষকরা মাঠে নেমে পড়েছেন। গভীর নলকূপের মাধ্যমে সেচ দিয়ে চলছে চারা রোপণের কাজ। এ বছর বীজতলায় উল্লেখযোগ্য ক্ষতি না হওয়ায় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে।

রাণীনগর ও আত্রাই উপজেলার কয়েকজন কৃষক জানান, তীব্র শীতের কারণে আগে চারা রোপণ সম্ভব হয়নি। তবে এখন অনুকূল আবহাওয়ায় শত শত কৃষক একযোগে ধান লাগাতে ব্যস্ত।

আত্রাই উপজেলা কৃষি অফিস জানায়, বোরো আবাদে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তারের উপপরিচালক আবুল কালাম আজাদ জানান, চলতি মৌসুমে জেলায় প্রায় ১ লাখ ৯১ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ জমিতে রোপণ সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বোরো উৎপাদন ভালো হবে বলে আশা করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট