1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

নওগাঁয় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সাড়ে তিন কি.মি. রাস্তা সংস্কার করে দিলেন বিএনপি নেতা

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নওগাঁ প্রতিনিধি :  জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে নওগাঁয় রাস্তা সংস্কার করে দিলেন বিএনপি নেতা নওগাঁ সদর আসনের জনতার এমপি জাহিদুল ইসলাম ধলু। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ পৌরসভার আলুপট্টি থেকে সুলতানপুর হয়ে শুটকিকালিতলা পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়। জাহিদুল ইসলাম ধলু নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ সদর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী।

স্থানীয়রা জানান, রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব গর্তে বৃষ্টির পানি জমে থাকে। এতে রাস্তা দিয়ে চলাচলকারী অটো এবং টমটমের যাত্রীসহ সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়। দুর্গা পূজা উৎসব উদযাপনে চলাচলের দুর্ভোগ লাঘবে ইট ও রাবিশ বিছিয়ে নিজ উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে এই রাস্তা সংস্কার করে দেন আগামী সংসদ নির্বাচনে বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী জাহিদুল ইসলাম ধলু। রাস্তা সংস্কার কাজের ফলে দুর্গাপুজায় দর্শনার্থী ও পথচারীদের যাতায়াত সহজ হবে।Open photo

এবিষয়ে জাহিদুল ইসলাম ধলু বলেন, পৌরসভার এই রাস্তা ছিল ১৫ বছর থেকে অবহেলিত। এই এলাকার সাধারণ জনগণের দাবি ছিল রাস্তাটি সংস্কারের। আমি তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে এলে তারা রাস্তাটি সংস্কার করে দিতে বলে। আমিও প্রতিশ্রুতি দিয়েছিলাম।

তিনি আরও বলেন, সামনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা উপলক্ষে অনেকে এই রাস্তায় চলাচল করবে। চলাচল করতে গিয়ে অনেকের দুর্ভোগ পোহাতে হবে। সেই দিক বিবেচনা করে আজকের এই উদ্যোগ। এতে কিছুটা হলেও মন্ডপে মন্ডপে যেতে সহজ হবে। এবং শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করতে পারবে দর্শনার্থী ও পথচারীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট