1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ পুঠিয়ায় বিভিন্ন বিলে পুকুর খননের হিড়িক, নিরব কেন প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি দক্ষিণ এশিয়ার বৃহত্তম কানসাট আম বাজারে  মণ প্রতি ঢলন ১৩/১৫ কেজি, চাষীরা হতাশ বাঘায় দুই মাধ্যমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার এমপি আবু সাইদ চাঁদের অনুপ্রেরণা-“তোমরাই আগামীর বাংলাদেশ”, বাঘার মেধা, বাঘার গর্ব সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ  চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু তানোরে চা বিক্রেতার মেয়ের মেডিকেলের পড়া লিখা কি টাকার অভাবে বন্ধ হয়ে যাবে !

ধোবাউড়ায় চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সদর ইউনিয়নের সুতিয়া নদী ও আইরা বিলে অবৈধভাবে মাছ ধরার জন্য ব্যবহৃত প্রায় ৫০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সহকারী কমিশনার ( ভূমি) নুসরাত জাহান অনন্যা নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা দৌলত উল্লাহ মোরাদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চায়না দুয়ারী জাল বাংলাদেশের বিভিন্ন নদ-নদীতে মাছ ধ্বংসের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে পরিচিত। কারণ এই জালে ছোট-বড় সব ধরনের মাছ আটকা পড়ে যায়। বিশেষ করে প্রজনন মৌসুমে এ ধরনের জাল ব্যবহারে মা মাছ ও পোনা ধ্বংস হয়ে মাছের প্রজনন বাধাগ্রস্ত হয়, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। উপজেলা মৎস্য কর্মকর্তা দৌলত উল্লাহ মোরাদ জানান, অবৈধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত তদারকি ও সচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে। মাছের প্রজনন, নদীর জীববৈচিত্র্য এবং স্থানীয় জেলেদের জীবিকা রক্ষার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা জানান, প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাওয়ার দাবি জানান। সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা বলেন, চায়না দুয়ারী জাল ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। জলজ জীববৈচিত্র্য ও পরিবেশের জন্যও মারাত্মক ক্ষতিকর। তাই যেকোনো মূল্যে এই জাল ব্যবহার প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট