1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা

​দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ‘দৈনিক সবুজনগর’ সম্পাদক মো. রোকুজ্জামান রোকন ও অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলামের গভীর শোক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

​সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদক মো. রোকুজ্জামান রোকন এবং বিশিষ্ট কলামিস্ট ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলাম। ​

আজ এক যৌথ শোকবার্তায় তাঁরা বলেন, “আশির দশকের শুরুতে রাজনীতিতে পদার্পণ থেকে শুরু করে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে যে আপসহীন ও সাহসী ভূমিকা পালন করেছেন, তা এদেশের ইতিহাসে বিরল। ১৯৮২ সালে রাজনীতিতে আসার পর দীর্ঘ ৯ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা পর্যন্ত তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন দেশপ্রেম ও গণতন্ত্রের এক মূর্ত প্রতীক।”

নেতৃদ্বয় আরও উল্লেখ করেন, “সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন, নারী শিক্ষার প্রসার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় বহু ত্যাগ ও কারাবরণ করলেও তিনি তাঁর আদর্শ থেকে বিচ্যুত হননি। তাঁর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ অভিভাবককে হারালো।” ​

শোকবার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদাউস নসিবের প্রার্থনা জানান। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবার ও দেশজুড়ে তাঁর অগণিত রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট