
দেবহাটায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত এক পলাতক আসামি ও নিয়মিত মামলার এজাহারনামীয় এক আসামিসহ মোট দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ভোররাতে সাতক্ষীরার দেবহাটা থানা-পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।
এজাহারনামীয় ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে দেবহাটা থানা-পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে দেবহাটা থানার মামলা নং-০৮ (তারিখ: ১৮ নভেম্বর ২০২৪)-এর এজাহারনামীয় আসামি মো. হাফিজুল গাজীকে (৩০) গ্রেপ্তার করে। তিনি দেবহাটা উপজেলার বহেড়া মাঝেরপাড়া গ্রামের হারুন গাজীর ছেলে।
এ ছাড়া একই অভিযানে সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি রোজিনা বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের (মাঝ পারুলিয়া) মুকুল খাঁর স্ত্রী।
আদালতে সোপর্দ দেবহাটা থানা-পুলিশ জানায়, দেবহাটায় পুলিশের বিশেষ অভিযান শেষে গ্রেপ্তারকৃত দুই আসামিকে শনিবার (২১ নভেম্বর) বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#
আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা (সাতক্ষীরা) প্রেরিত-
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর