
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে দুদকের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে একটি দল এই দুদকের অভিযান পরিচালনা করে।
ভাতা প্রদান ও কেনাকাটার নথিপত্র যাচাই অভিযানকালে প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান এবং কেনাকাটাসংক্রান্ত পুরোনো নথিপত্র ও রেকর্ডপত্র যাচাই-বাছাই করা হয়। দুদক সূত্রে জানা গেছে, প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান ও কেনাকাটায় অনিয়ম-দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং দুদকের ঢাকা কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযোগের সত্যতা অনুসন্ধান অভিযানে সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা অনুসন্ধান করা হচ্ছে। এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকী জানান, নথিপত্র যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পরই অনিয়মের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।#
নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি |