1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসানে আত্রাই উপজেলা পরিষদ মাঠে আরসিসি ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন  - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসানে আত্রাই উপজেলা পরিষদ মাঠে আরসিসি ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ চত্বরে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনের লক্ষ্যে আরসিসি (রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট) ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুম কিংবা সামান্য বৃষ্টিতেই উপজেলা পরিষদ মাঠে পানি জমে থাকত। ফলে সরকারি দপ্তরের কার্যক্রম পরিচালনার পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষের চলাচলেও চরম দুর্ভোগ সৃষ্টি হতো। জনদুর্ভোগ লাঘব ও উপজেলা চত্বরের পরিবেশ উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন এ ড্রেন নির্মাণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোগান্তি দূর করা এবং সরকারি সেবার মান উন্নয়ন করাই আমাদের প্রধান লক্ষ্য। আরসিসি ড্রেন নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং উপজেলা পরিষদ চত্বরের সৌন্দর্য ও পরিবেশের উন্নতি ঘটবে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ড্রেনটি নির্মিত হলে মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা আরও আধুনিক ও টেকসই হবে। এতে বর্ষা মৌসুমেও মাঠে পানি জমে থাকার সমস্যা থাকবে না এবং উপজেলা পরিষদের সার্বিক পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলা পরিষদ মাঠে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। সামান্য বৃষ্টিতেই মাঠ ও আশপাশের এলাকায় পানি জমে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হতো, ছেলে মেয়েরা খেলাধুলা করতে পারতোনা । ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনকে তারা সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেন। এলাকাবাসীর আশা, প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং উপজেলা চত্বর আরও সুন্দর ও ব্যবহার উপযোগী হয়ে উঠবে।
এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও মো. নিয়ামত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, রাণীনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. অফিজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট