1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
সাপাহারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন, বালক বিভাগে মনিগ্রাম ও বালিকা বিভাগে জয়গুন্নেছা চ্যাম্পিয়ন নিয়ম বহির্ভূতভাবে আউটসোর্সিংয়ের ৫৯ জনের নিয়োগ বাতিলের প্রতিবাদে ও পূর্ণবহালের দাবিতে  ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন ও সমাবেশ  শিবগঞ্জে ময়লার স্তুপের দূর্গন্ধে জনদূর্ভোগ চরমে, জরুরী ভিত্তিতে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা  চাাঁঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার সাত বছর পর জীবিত উদ্ধার আয়েশা খাতুন শিবগঞ্জে তিন নবজাতকের পাশে নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম লালপুরের বিলমাড়িয়াতে ২৪ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রুহুল আটক লালপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে ট্রাক চাপায় যুবকের মৃত্যু এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: সমস্যার সমাধানের উদ্যোগ শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

তাহেরপুর পৌরসভায় দোকানীদের ফেলা ময়লা-আবর্জনার ভাগাড় এখন বারনই নদীতে, নদীর পানি দূষিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
oppo_2

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার মধ্য হাট-বাজারে অবস্থিত বারনই নদির তীরে ময়লা-আবর্জনা ফেলে ভাগাড়ে পরিণত করা হয়েছে। রাস্তার পাশে বাজার মসজিদের সামনে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এসব নিস্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এবং পরিস্কার-পরিচ্ছন্নতার অভাবে এখানে আবাস গড়েছে মশার। ফলে এখান থেকেই সৃষ্টি হচ্ছে মশরার উপদ্রব। যা ছড়িয়ে পড়ছে মসজিদসহ বিভিন্ন এলাকায়। এবং দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে হাট-বাজারে আসা ক্রেতা বিক্রিতা ও পথচারিরা। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।

এলাকাবাসি জানান, তাহেরপুর পৌরসভার কোলঘেঁষে বারনই নদির তীরে গড়ে উঠা রাজশাহী জেলার বৃহতম তাহেরপুর হাট-বাজারে শাক-সবজি, ফল, মাছ,মুরগী এবং কসাইয়ের দোকানের দিনভর ব্যবসার পর সমস্ত বর্জ্য- পচা সবজি, ফলের খোসা, মাছের আঁশ এবং কসাইখানার উচ্ছিষ্ট সব সরাসরি ফেলা হচ্ছে এই বারনই নদির তীরে। ফলে ময়লা-আবর্জনা স্তুপ থাকায় সেখানে বাসা বেধেছে মশারা। এছাড়া পথচারিদের চলাচলের সময় নাকে রুমাল চেপেও রেহাই নেই তীব্র দুর্গন্ধ থেকে। এবং রক্ষণা-বেক্ষণের কোনো উদ্যোগ গ্রহন না থাকায় যেন মশাদের ভাগাড়ে পরিণত হয়েছে। তবে ময়লা-আবর্জনার কারণে বারনই নদীর এখন পানি দূষিত হচ্ছে। এছাড়া হরিতলায় অবিস্থত বান্ধা ঘাটের দক্ষিন পাশে সারাদিনে ময়লা-আবর্জনা এখনো ফেলা হচ্ছে। বাদ যাচ্ছে না মহাসড়কও। যেখানে সেখানে ময়লা-আবর্জনার স্তুপ গড়ে উঠেছে। ফলে গোটা পৌর হাট-বাজার যেন ভাগাড়ে পরিণত হয়েছে।

এ বিষয়ে তাহেরপুর পৌরসভার র্ভারপাপ্ত মেয়রের দায়িত্বে থাকা বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পৌর ভবনে না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট