1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তাহেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

তাহেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, বাগমারা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশের ন্যায় রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভায়ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় তাহেরপুর পৌর শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আবু নঈম সামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম বাবু। এছাড়াও বক্তব্য প্রদান করেন, পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, “বিএনপি সব সময় জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ।” তারা আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্ব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।” এ সময় নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান এবং বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রচলিত নিয়মেই নির্বাচন আয়োজনের জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান।

সমাবেশ শেষে বের হওয়া আনন্দ র‍্যালিতে শত শত নেতাকর্মীদের রঙিন ফেস্টুন, ব্যানার ও পোস্টারে র‍্যালি প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে  পৌরসভার প্রাণকেন্দ্র হরিতলার মোড়ে এসে মিলিত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবু নঈম মোঃ সামসুর রহমান মিন্টু।

আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচি শুধু আনন্দের নয়, বরং ভবিষ্যতে দেশে আবারও গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে নতুন উদ্দীপনা যোগ করবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট