1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন রাজশাহীর পবায় বিএসটিআই’র অনুমোদনহীন ০২টি বেকারীকে জরিমানা মির্জাপুরের বংশাই নদীর ভাঙ্গন রোধে ৪৫ হাজার জিও ব্যাগ ফেলা হচ্ছে বিজিবির জনসচেতনতামূলক সভা : মাদক ও চোরাচালান প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাজশাহী মহানগরীতে কিশোর গ্যাংয়ের হামলা, মারপিটের ঘটনায় ৬ সদস্য গ্রেপ্তার  শিবগঞ্জপরচকপাড়া সীমান্তে ১২জনকে বি এস এফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি রাসিক প্রশাসকের সাথে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসনের দাবিতে রাজশাহীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল সোনামসজিদ স্থল বন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন

তালায় রাস্তা সংস্কার এর দাবিতে সাধারণ জনগণের মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জহর হাসান সাগর, তালা , সাতক্ষীরা: সাতক্ষীরার উপজেলার খলিলনগর ইউনিয়ন এর প্রধান সড়ক (মহান্দী -কাশিমনগর) এর বাজেট লুটপাট, দুর্নীতির প্রতিবাদ এবং চলাচল অনুপযোগী ঝুকিপূর্ণ রাস্তা সংস্থার এর দাবিতে মানববন্ধন করছে সাধারণ জনগন। শুক্রবার (৭জুন) বিকাল ৫টা সময় খলিলনগর ইউনিয়নের পাঁচমাথা বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী সাধারণ মানুষ, ভ্যানচালক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করে দ্রুত ঝুকিপূর্ণ এ রাস্তা সংস্কারের দাবি জানান। প্রতিনিয়ত দুর্ঘটনা, যোগাযোগ বিঘ্ন হওয়ায় পরিবহন সুবিধা ব্যাহত হয়ে পন্য পরিবহনে বানিজ্যিক ক্ষতি, সাস্থ্যঝুকি সহ বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তারা অতিদ্রুত এ রাস্তা সংস্কার ছাড়া বিকল্প নেই বলেন। উপজেলা প্রকৌশলী অফিসের অনিয়মের ফলে প্রকল্পে নিন্মমানের সরঞ্জাম ব্যবহার, কাজের চেয়ে বেশি বিল তুলে কাজে অবহেলা করেন বলেও বক্তারা অভিযোগ করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় তারেক হোসেনের সঞ্চালনায় ও কৃষকলীগের সভাপতি শহিদল গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ খলিলনগর ইউনিয়ন শাখার সভাপতি দীপায়ন মণ্ডল, চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু,মাওলানা এবাদুল ইসলাম পাড়,ডাঃ আজমীর হোসেন পলাশ,খোকন গাজী, জামিরুল ইসলাম, ডাঃ দেবু,হেলাল গাজী,গফফার গাজী,শ্রীপদ রায়, গোলক রায় প্রমুখ।

এছাড়া দুইশতাধিক মানুষের উপস্থিতি তে সকলে জনমনে ক্ষোভ ও অসন্তোষ তুলে ধরে এক দাবিতে সহাবস্থান প্রকাশ করেন সাধারণ জনগণের মানববন্ধন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট