1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় শ্যামনগরে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করায় ক্ষুব্ধ এলাকাবাসী, সড়কে ধান রোপণ আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার

তানোরে ২ লাখ ৫০ হাজার টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, আগুনে ধ্বংস

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তানোরের কুমারী বিলে পরিচালিত এ বিশেষ অভিযানে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫০টি চায়না দুয়ারি ও ২৩টি কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত সব জাল তানোর উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক লিয়াকত সালমান। তাঁর সঙ্গে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, তানোর থানার পুলিশ সদস্যরা ও মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

ইউএনও লিয়াকত সালমান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এই নিষিদ্ধ জালগুলো জব্দ ও ধ্বংস করা হয়েছে।” তিনি আরও বলেন, “দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং জলাশয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, চায়না দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো দেশের জলজ পরিবেশ ও দেশীয় মাছের প্রজাতির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে থাকে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট