1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন ইউএনও লিয়াকত সালমান - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

তানোরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন ইউএনও লিয়াকত সালমান

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৩৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো: মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে এবং বর্ষা মৌসুমকে কাজে লাগাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান। উপজেলার শিক্ষার্থীদের হাতে তিনি এক হাজারেরও বেশি গাছের চারা তুলে দিয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ৩টায় তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের জুমারপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ২৬০ জন শিক্ষার্থীর মাঝে ফলজ, ভেষজ ও বনজ গাছের চারা বিতরণ করেন ইউএনও লিয়াকত সালমান ।

অনুষ্ঠানে উপজেলা বন কর্মকর্তা এ কে এম সারোয়ার জাহান, পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা খাতুনসহ, শিক্ষক আল আমিন ইসলাম পলাশ, আতাউর রহমানসহ অন্যান্য ,শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষিকা রেবেকা খাতুন বলেন, “তানোরে এর আগে কোনো ইউএনও এমন উদ্যোগ নেননি। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ নিয়ে সচেতনতা বাড়াতে এটি একটি দুর্দান্ত পদক্ষেপ। চারাগুলো শিক্ষার্থীরা নিজেদের বাড়িতে রোপণ করবে এবং পরিচর্যার দায়িত্বও তারা নিয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, “বরেন্দ্র অঞ্চলে গাছের ঘনত্ব তুলনামূলকভাবে কম। পরিবেশের ভারসাম্য রক্ষায় তাই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমি নিজেও গাছ লাগাতে ভালোবাসি এবং চাই, শিক্ষার্থীদের মধ্যেও এই ভালোবাসা গড়ে উঠুক। তানোরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এই কর্মসূচি চালু করা হবে।” এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। পরিবেশ রক্ষায় প্রশাসনের এমন ভূমিকা প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেন তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট