1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে শান্তিপূর্ণ পূজা নিশ্চিত করতে মণ্ডপে মণ্ডপে ওসি আফজাল হোসেন - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

তানোরে শান্তিপূর্ণ পূজা নিশ্চিত করতে মণ্ডপে মণ্ডপে ওসি আফজাল হোসেন

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে রাজশাহীর তানোর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তিনি তানোর পৌরসভা, তালন্দ, চান্দুরিয়া ও পাঁচন্দর ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় মণ্ডপে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও মন্দির কমিটির নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন ওসি আফজাল। তিনি বলেন— “তানোরে শান্তিপূর্ণভাবে পূজার উৎসব পালনের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। কোথাও কোনো বিশৃঙ্খলার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে থানায় জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও নির্দেশনা দেন, দুর্গাপূজা চলাকালীন প্রতিটি মণ্ডপে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবেন। উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে তানোর থানার এই উদ্যোগে হিন্দু সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট