1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে র‍্যাব-৫ এর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী দেলোয়ারসহ তিন জন গ্রেফতার, উদ্ধার ১শ’ গ্রাম হেরোইন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

তানোরে র‍্যাব-৫ এর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী দেলোয়ারসহ তিন জন গ্রেফতার, উদ্ধার ১শ’ গ্রাম হেরোইন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে অভিযান চালিয়ে একাধিক মাদক, ছিনতাই ও দস্যুতা মামলার আসামি দেলোয়ার হোসেন (২৮) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। এসময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন, তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়।

র‍্যাব-৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১টার দিকে রাজশাহীর তানোর থানাধীন সমাসপুর এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতার অন্য দুইজন হলেন, মো. মাসুদ রানা ওরফে পালু (৩৫) এবং শ্রী চন্দন (২১)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, দেলোয়ারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে রাজশাহীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসা চালিয়ে আসছে। পরবর্তীতে র‍্যাবের গোয়েন্দা দল তাদের কার্যক্রম নজরদারিতে এনে সমাসপুর এলাকায় অভিযান চালায়। এসময় তিনজনকেই হাতেনাতে গ্রেফতার করা হয় এবং দেলোয়ারের বসতবাড়ি তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‍্যাব-৫ এর তথ্য মতে, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই ও চাঁদাবাজি চালাতো। তারা সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি আকারে বিক্রি করত। চিহ্নিত আসামি দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বর্তমানে মাদক, ছিনতাই ও চাঁদাবাজি আইনে মোট ৫টি মামলা চলমান রয়েছে। কিছুদিন আগেও তিনি র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে তানোর থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট