1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে মাদ্রাসায় দুই নিয়োগে অনিয়ম-স্বজনপ্রীতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক মুক্ত কালীগঞ্জ গড়তে সকালের সহযোগিতা কামনা করেন এমপি এক এম ফজলুল হক মিলন খুলনায় “Potential Resources of Bangladesh” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত ‎ ৩৩ শিশু অবহেলায় মৃত্যু: ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন বাঘায় পুরুস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

তানোরে ভুয়া কবিরাজের হাতে সরকারি কর্মকর্তা লাঞ্ছিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে আলোচিত ও ভুয়া কবিরাজ আবুল কালাম আজাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, মব সৃষ্টির চেষ্টা, ও  ভুমি অফিসের কর্মকর্তাকে (তহসিলদার) লাঞ্ছিত এবং প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। আজ ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁন্দুড়িয়া বাজার সংলগ্ন কথিত কবিরাজ আজাদের বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে।

এ ঘটনায় তানোর ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) তানভির আহম্মেদ বাদি হয়ে  আবুল কালাম আজাদসহ তিনজনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। এখবর ছড়িয়ে পড়লে অফিস পাড়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। সরকারি কাজে বাধা ও কর্তব্যরত একজন সরকারি কর্মকর্তাকে লাঞ্চিত ও প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

স্থানীয়রা জানান, সরকারি অনুমোদন ছাড়াই কথিত কবিরাজ আবুল কালাম আজাদ মানবদেহের হাড়গোড় ভাঙার চিকিৎসা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এছাড়াও তার বাড়ির সামনের সরকারি জায়গা দখল করে রেখেছেন।

জানা গেছে, উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ১১৬, চাঁন্দুড়িয়া মৌজার, আরএস ১২৬৮ নম্বর দাগে সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমি রয়েছে,সেখানে চাঁন্দুড়িয়া ইউপি ভুমি অফিস নির্মাণের জন্য নির্ধারন করা হয়েছে। কিন্ত্ত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ওই জায়গায় গ্যারেজ নির্মাণের জন্য বালু দিয়ে ভরাট শুরু করেন আবুল কালাম আজাদ। এদিকে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ভুমি অফিসের কর্মকর্তাকে (তহসিলদার)।

প্রত্যক্ষদর্শীরা জানান,এদিন সকালে তহসিলদার ঘটনা স্থল পরিদর্শন করতে যায়। এসময় আবুল কালাম আজাদ তার লোকজন নিয়ে সরকারি কাজে বাধা ও অশ্লীল ভাষায় গালিগালাজসহ তাকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনা স্থল থেকে ফিরিয়ে দেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন, তহসিলদার সাহেবকে নিয়মিত মামলা করতে বলা হয়েছে। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ(ওসি) আফজাল হোসেন বলেন,মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এবিষয়ে জানতে চাইলে ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) তানভির আহম্মেদ বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশে তিনি ঘটনা স্থল সরেজমিন পরিদর্শন করতে যান।এসময় আবুল কালাম আজাদ লোকজন নিয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজসহ লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যেতে বলেন। তিনি বলেন, ইউএনও মহোদয়কে অবগত করে তিনি থানায় মামরা করেছেন।

এবিষয়ে জানতে চাইলে আবুল কালাম আজাদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তহসিলদার সাহেবের সঙ্গে মৃদু বাকবিতন্ডা হয়েছে মাত্র।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট