1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু  নিহত চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন চাঁপাইনবাবগঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিতেন প্রক্সি শিক্ষক, ৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা গাজীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক কমিটি গঠন, মাসুদ কাঁইয়া আহ্বায়ক ফারুক খানকে সদস্য সচিব গোদাগাড়ীতে কৃষি, পানি সংকট ও জলবায়ু নিয়ে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত ডিভোর্সের এক বছর পর সাবেক স্বামীর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি তানোর থানায় অভিযোগ দায়ের লালপুরে প্রধান শিক্ষককে ম্যানেজ করে দিনের পর দিন ক্লাস ফাঁকি দিয়ে গরুর দালালি করতে ব্যাস্ত সহকারী শিক্ষক মওদুদ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন ২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন

তানোরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১০৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো: মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠান শেষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট সোমবার সকালে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক লিয়াকাত সালমান। উপজেলা সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য প্রকৌশল) জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বার্নাবাস হাসদা, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ, উপজেলা প্রকৌশলী নুরনাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, খাদ্য নিয়ন্ত্রক শেখ মলিউজ্জামান সজীব, সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলম, ইউডিএফ (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ মফিজুল ইসলাম মুন্নাপ্রমুখ।Open photo

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও লিয়াকাত সালমান বলেন, মৎস্য সম্পদের উৎপাদন বাড়াতে হলে শুধু সরকার নয়, জনগণকেও সচেতন হতে হবে। প্রকৃতি ও জলজ সম্পদ সংরক্ষণে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আলোচনা শেষে তানোর উপজেলার মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় মৃদুল হোসেন, মনিরুল ইসলাম ও সহিদুল ইসলাম নামে তিন সফল মৎস্যচাষীকে এবং নারীর আত্মকর্মসংস্থান তৈরিতে অবদান হিসেবে এফএইচ এসোসিয়েশন তানোর এরিয়া প্রোগ্রাম কার্যালয়কে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট