1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরের সিএনজি চালক পবায় ঋণের দায়ে আত্মহত্যা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

তানোরের সিএনজি চালক পবায় ঋণের দায়ে আত্মহত্যা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: ঋণের বোঝা সহ্য করতে না পেরে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড়ে সিএনজি চালক শামসুদ্দিন (৩২) নামে একজন আত্মহত্যা করেছেন। তিনি তানোর উপজেলার তালন্দ সামাসপুর গ্রামের মৃত এমাদউদ্দীন মন্ডলের ছেলে।

তার ব্যবহৃত সিএনজি গাড়ির নম্বর রাজশাহী-ফ-১১-০১৪৩। বুধবার (১৬ জুলাই) বিকেলে নওহাটা কলেজ মোড়ের একটি ছাত্রাবাসের কক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দরজা ভেঙে লাশ উদ্ধার করেছে।

পবা থানার ওসি মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুটি বিষের বোতল ও একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। এ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন।

শামসুদ্দিনের স্ত্রী শিলা খাতুন জানান, সংসারের খরচ মেটাতে গিয়ে তার স্বামীর ঋণের বোঝা বেড়ে যায়। ঋণ শোধ করতে শিলা তার বাবার জমি বিক্রি করে স্বামীকে সিএনজি কিনে দিয়েছেন। নিজেও টেক্সটাইল মিলে কাজ নিয়েছেন। এতো কিছু করার পরও স্বামীর আ*ত্ম*হ*ত্যা*র বিষয়টি তিনি মেনে নিতে পারছেন না।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট