1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরের মুন্ডুমালা ভূমি অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে দুর্ব্যবহার ও হয়রানির অভিযোগ - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহত হরিপুরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, মাঠে উপস্থিত এডভোকেট সেলিম রেজা মাসুম রানীশংকৈলে ১৩৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার পোরশায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল ও চার্জের অভিযোগ, গ্রাহকদের ক্ষোভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন: বিশ্ব বাস্তবতায় সভাপতির ঘোষিত ৬ অগ্রাধিকার ও বাস্তবায়নের চ্যালেঞ্জ রাসিক বিদ্যুৎ শাখার কর্মকর্তাদের সাথে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের মতবিনিময় ঠাকুরগাঁওয়ে সেন্ট মাদার তেরেজা স্কুলে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পদ্মা নদীতে নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে বিএসএফের হস্তান্তর মির্জাপুরে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালককে কুপিয়ে জখম, হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তরুণ বাঘায় খাটের নিচে মিলল ২টি বিদেশি পিস্তল ও গুলি, নারী গ্রেপ্তার

তানোরের মুন্ডুমালা ভূমি অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে দুর্ব্যবহার ও হয়রানির অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৮০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা তহশীল অফিসের কম্পিউটার অপারেটর শাহরিয়ার ইসলাম শিহাবের বিরুদ্ধে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং হয়রানির অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মুন্ডুমালা ভূমি অফিসের অধীনে আশপাশের এলাকার সেবা প্রত্যাশীদের সঙ্গে রুক্ষ ভাষায় কথা বলেন এবং নানা অজুহাতে সেবা প্রদান বিলম্বিত করেন। অনেক সময় তিনি “সার্ভার সমস্যা”, “এখন দেওয়া যাবে না”, ইত্যাদি বলে নাগরিক সেবা স্থগিত রাখেন।

বাধাইড় ইউনিয়নের কয়েকজন সেবা গ্রহীতা জানান, একজন কম্পিউটার অপারেটর হিসেবে তার আচরণে বিনয় থাকার কথা থাকলেও তিনি অনেক সময় কর্তৃত্ব দেখিয়ে খারাপ ব্যবহার করেন। এতে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন।Open photo

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, “সরকারি অফিসে এমন ব্যবহার কাম্য নয়। একজন কম্পিউটার অপারেটর হয়ে তিনি কেন এমন রুক্ষ আচরণ করেন, তা আমাদের বোধগম্য নয়।”

স্থানীয় সূত্র আরও জানায়, শাহরিয়ার ইসলাম শিহাব রাজশাহীর দেওপাড়া ইউনিয়নের একজন সাবেক মেম্বারের পুত্র এবং তিনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমানে তার কর্মকাণ্ড অনেকের চোখে প্রশাসনিক অপব্যবহারে রূপ নিচ্ছে।

এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ছড়াচ্ছে।”

এ বিষয়ে মুন্ডমালা তহশীল অফিসের তহসিলদারের মুঠোফোন বন্ধ পাওয়ায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, ভুক্তভোগীদের দাবি—সেবা নিশ্চিত করতে এবং অফিসের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে মুন্ডুমালা ভূমি অফিস থেকে শিহাবের অপসারণ জরুরি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট