1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

ডিবির সফল অভিযানে রাজশাহীতে ডাকাতদল গ্রেফতার, স্বর্ণালঙ্কার নগদ টাকা মোটরসাইকেল উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আলোচিত মালশিরা ডাকাতি মামলার রহস্য উন্মোচিত হয়েছে। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৮ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ শুকুর আলী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ৫ সেপ্টেম্বর ভোর রাতে রাজশাহীর তানোর উপজেলার মালশিরা গ্রামের বাসিন্দা মোয়াজ্জেমুল হোসেনের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় স্বর্ণালঙ্কার, নগদ আড়াই লাখ টাকা, ৪টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল লুণ্ঠন করা হয়। পুলিশ সুপার ফারজানা ইসলামের নির্দেশে ওসি ডিবি মোঃ আরিফ আলীর নেতৃত্বে ডিবির চৌকস টিম বিশেষ অভিযান চালায়। জয়পুরহাটের আক্কেলপুর থানাধীন তিলকপুর রেলস্টেশন এলাকা থেকে ৭ ডাকাতকে এবং নওগাঁ সদর থানাধীন ইদুর বটতলা থেকে অপর সদস্য এখলাছ রহমান মিন্টুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, শাহাদত হোসেন কলম (৩৩), শান্ত ইসলাম (২৬), বেলাল হোসেন (৩০), শুকুর আলী (৫২), শাকিল হোসেন (৪০), রানা হোসেন (২৪), রাসেল হোসেন (২২) ও এখলাছ রহমান মিন্টু (৪২)। তারা সকলেই আন্তঃবিভাগীয় ডাকাত দলের সদস্য। আদালতে জবানবন্দিতে ডাকাত শুকুর আলী স্বীকার করেন, ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে তারা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেল নিয়ে যায়।

ডিবি পুলিশ জানায়, এ চক্র দীর্ঘদিন ধরে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় চুরি, দস্যুতা ও ডাকাতি চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে আরও তথ্য উদঘাটন ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট