1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ডাকসু নির্বাচন নিয়ে ষড়ষন্ত্রের প্রতিবাদে রাজশাহী নগর ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ডাকসু নির্বাচন নিয়ে ষড়ষন্ত্রের প্রতিবাদে রাজশাহী নগর ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর: ডাকসু নির্বাচন বানচাল করার অপচেষ্টারত দের হুশিয়ারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের মিথ্যাচারের প্রতিবাদে রাজশাহী মহানগরে ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল সাড়ে ৫ টায় রাজশাহী মহানগরের ভদ্রামোড় অতিথি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ছাত্রশিবিরের নেতাকর্মীরা জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন।

মিছিলটি ভদ্রামোড় থেকে শুরু হয়ে তালাইমারী মোড়ে গিয়ে শেষ হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমেনুল, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি শামীম উদ্দিন। এছাড়াও মিছিলে স্থানীয় শিবির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, “দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে ছাত্রশিবিরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। যারা হামলা করছে ও নারী হেনস্তায় জড়িত তারাই ছাত্রশিবিরের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।”দেশবাসী ছাত্র শিবিরের আদর্শ সম্পর্কে জ্ঞাত আছে।

বক্তারা আরও বলেন, ডাকসু নির্বাচন একটি গণতান্ত্রিক অধিকার হলেও তা বানচালের নানামুখী ষড়যন্ত্র করা হচ্ছে।তাদের বিরুদ্ধে দেশের সকল ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ছাত্রশিবির নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট