1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 ঠাকুরগাঁও’র বালিয়াডাঙ্গীতে বিতর্কিত চরিত্রের ব্যক্তির হাতে হেফাজতের নেতৃত্ব: জনমনে উদ্বেগ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

 ঠাকুরগাঁও’র বালিয়াডাঙ্গীতে বিতর্কিত চরিত্রের ব্যক্তির হাতে হেফাজতের নেতৃত্ব: জনমনে উদ্বেগ

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি শরিফুল ইসলাম। নিজেকে একজন আলেম ও ‘বড় হুজুর’ দাবি করলেও, তার বিরুদ্ধে রয়েছে একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ এবং রাজনৈতিক সুবিধাবাদিতার গুরুতর প্রশ্ন। বিতর্কিত অতীত ও রাজনৈতিক সুবিধাবাদিতা জনশ্রুতি অনুযায়ী, বিগত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের শাসনামলে মুফতি শরিফুল ইসলাম ছিলেন আওয়ামী রাজনীতির ছত্রছায়ায়। তিনি এমপি দবিরুল ইসলাম, এমপি সুজন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর আশীর্বাদে সুবিধা নিয়েছেন।

জানা যায়, উকিল শ্বশুর মোহাম্মদ আলীকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বানাতে তিনি প্রচুর অর্থ ব্যয় করেন, যাতে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে নিজ স্বার্থ হাসিল করতে পারেন। বিদেশি অনুদানের বিতর্কিত বণ্টন অভিযোগ রয়েছে, বিভিন্ন দেশ ও বিদেশ থেকে প্রাপ্ত অনুদান প্রকৃত গরিব ও অভাবী মানুষের মাঝে পৌঁছানোর পরিবর্তে, মুফতি শরিফুল ইসলাম সেই অনুদানের বড় অংশ তুলে দিচ্ছেন তার বড় ভাই বেলাল উদ্দিনের হাতে। বেলাল উদ্দিন ঠাকুরগাঁও জেলার অন্যতম কুখ্যাত সুদ ব্যবসায়ী হিসেবে পরিচিত।

অভিযোগ অনুসারে, এই অনুদান মূলত দেয়া হচ্ছে বেলাল উদ্দিনের সুদ ব্যবসার সাথে জড়িত মাঠকর্মী এবং যেসব মানুষ তার কাছ থেকে চড়া সুদের (অতিরিক্ত সুদ) ওপর টাকা নিয়েছে, তাদের মাঝে। ফলে ধর্মীয় খাতের জন্য প্রেরিত অনুদান সরাসরি সুদ ব্যবসার স্বার্থ রক্ষায় ব্যবহার হচ্ছে, যা সামাজিক ও নৈতিকভাবে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।

হেফাজতের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিয়ে প্রশ্ন একজন বিতর্কিত, নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত ও রাজনৈতিক সুবিধাভোগী ব্যক্তি কীভাবে একটি ইসলামী আদর্শভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারীর মতো গুরুত্বপূর্ণ পদে আসীন হন । এ প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে। অনেকেই মনে করেন, এতে হেফাজতের ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়েছে। বালিয়াডাঙ্গীর ধর্মপ্রাণ মুসলমান সমাজ মুফতি শরিফুল ইসলামের মতো বিতর্কিত ও সুবিধাভোগী ব্যক্তির নেতৃত্বে হেফাজতের কার্যক্রম পরিচালনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন। তারা চান, প্রকৃত আলেম এবং নীতিবান ব্যক্তিদের হাতে হোক ধর্মীয় সংগঠনের দায়িত্ব, যেখানে দান, অনুদান এবং নেতৃত্ব সব কিছুই থাকবে স্বচ্ছতার আওতায়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট