1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

টেকনাফে সড়ক আছে সেতু নেই, বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, চেয়ারম্যানের আশ্বাস

  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

#  এম এ হাসান, টেকনাফ: টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড নোয়াখালী (জুম্মা) পাড়া এলাকার মৃত শফির দোকান সংলগ্ন এলজিইডি কানেক্টিভ রোড হতে মেরিন ড্রাইভ সড়ক পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে বলে স্থানীয়দের অভিযোগ। ফলে খালাখন্দ আর বড় গর্ত সড়ক দিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়ছে স্কুল শিক্ষার্থী, মৎস্যজীবী ও সাধারণ মানুষ।

শুক্রবার (৩১ মে) সকালে সরেজমিনে গিয়ে যায়, গ্রামীণ উন্নয়ন অবকাঠামোর আওতায় অনেক আগে চলাচলের জন্য বাঁশের সাঁকো দিয়ে সেতুটি নির্মাণ করা হয়েছিল। সেতুটি যুগ যুগ ধরে দাঁড়িয়ে থাকলেও সড়ক যোগাযোগ ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। বর্তমানে সেতুটি ব্যবহার উপযোগী করার পাশাপাশি সড়ক নির্মাণের মাধ্যমে দুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় পথচারী সৈয়দ করিম বলেন, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তা চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এ সময় রাস্তা যেন মরণ ফাঁদে পরিণত হয়। দূর থেকে দেখলে বোঝার উপায় নেই এটি রাস্তা নাকি খাল। বর্তমানে তেমন কোন বৃষ্টি নেই এরপরেও রাস্তায় বিভিন্ন গর্ত, খানা-খন্দ দেখা যাচ্ছে। কোন প্রকার গাড়ি চলাচল করা যাচ্ছে না। এমনকি মোটরসাইকেল, বিদ্যুৎ চালিত অটোরিকশা, ভ্যান, ছোট ট্রলি চলাচল করতে পারছে না। বাধ্য হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে। এতে জরুরি কাজের সময় বেশি ব্যয় হচ্ছে।Open photo

বাহারছড়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, বাহারছড়া ইউনিয়নের প্রায় রাস্তা মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু জুম্মা পাড়া গ্রামের এই সড়কটি নির্বাচনী প্রতিহিংসার কারনে নির্মাণ হচ্ছে না। ফলে এলাকার শত শত সাধারণ জনগণ প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে। এমনকি জরুরি কোন রোগী চিকিৎসার জন্য কক্সবাজার নিতে হলে দীর্ঘক্ষ্যণ সময় ব্যয় হওয়ায় রোগীর অবস্থা আশংকাজনক হয়ে পড়ে। সাধারণ মানুষের কথা চিন্তা করে উক্ত সড়কের কাজ নির্মাণ করার জন্য বাহারছড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসক মহোদয়ের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, বিষয়টি আমাকে এলাকার কোন লোকজন জানায়নি। সরেজমিনে গিয়ে দ্রুত সড়কের কাজ চালু করা হবে বলে আশ্বস্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট