1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে আত্রাইয়ে বিএনপির বিজয় র‌্যালি - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে আত্রাইয়ে বিএনপির বিজয় র‌্যালি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে বিএনপির বিজয় র‌্যালি ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট)বেলা সাড়ে ১১টায় উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি দলীয় কার্যালয় থেকে জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তির বিজয় র‌্যালিটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মো.আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

বিএনপির বিজয় র‌্যালি ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন।  উক্ত পথ সভায় আরো বক্তব্য রাখেন -নওগাঁ জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম রওশন, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল মান্নান সরদার,সাংগঠনিক সম্পাদক, আবুবকর সিদ্দিক, কামরুল হাসান সাগর,যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল,আশরাফুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ।

র‌্যালি ও পথসভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট,সম্পাদক কে এম আইয়ুব আলী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস,ছাত্রদলের আহ্বায়ক সাকিল হোসেন,সদস্য সচিব আদর হোসেন,পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.লিয়াকত আলী বাবু,আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সাহাদৎ হোসেন রকেট, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহরিয়ার সরদার সৌরভ, পলাশ, সোহেল হোসেন, আলম, সানোয়ার হোসেন সহ বিএনপি,সহযোগী ও অঙ্গ সংগঠন নেতা কর্মী  উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট