1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজশাহীতে সংবাদ সম্মেলন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের শিক্ষা: রাসিক প্রশাসক দেবহাটার সখিপুর আহছানিয়া মিশনে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে খুবিতে দোয়া অনুষ্ঠিত কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড রূপসায় উপজেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত রাজশাহীতে ১.৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ পত্নীতলায় নজিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলন কুষ্টিয়ায় বিস্ফোরণ: বস্তাভর্তি ভাঙারি নামাতেই আহত ২ জন বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজশাহীতে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৫৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

নিজস্ব প্রতিবেদক……………….

নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই ¯েøাগানে রাজশাহীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ শুরু হয়েছে। গতকাল শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপললে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।

এসময় তিনি বলেন, মৎস্য উৎপাদন বাড়ার ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন তথা মৎস্য আহরণ, বৈদেশিক মুদ্রা অর্জন ও জীবিকা নির্বাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। সেজন্য পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। এরইমধ্যে জেলার বিভিন্ন বিল সংরক্ষণ করে এবং মাছের প্রজনন ক্ষমতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও মাছ চাষে উৎসাহিত করে খামারির সংখ্যা বাড়ানো হয়েছে। এর ফলে জেলায় মৎস্য চাষ উৎপাদন সাফল্যজনক হারে বেড়েছে। ২০২১-২০২২ অর্থবছরে জেলায় মোট মাছ উৎপাদিত হয়েছে ৮৩ হাজার ৪১২ মেট্টিক টন। অর্থাৎ মোট চাহিদার তুলনায় জেলায় মাছ উৎপাদনে এখন উদ্বৃত্ত রয়েছে ১৭ হাজার ২৮৪ মেট্রিক টন।

সংবাদ সম্মেলনে মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে জেলা প্রশাসক আব্দুল জলিল আরো বলেন, নিরাপদ মাছ উৎপাদন বাড়াতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে। ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-  শ্লাগানকে সামনে রেখে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে রাজশাহীতে। জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচির মধ্যে রয়েছে জেলার সফল মৎস্য চাষি-উদ্যোক্তাকে পুরস্কার দেওয়া, রাজশাহী অঞ্চলের বিভিন্ন হাট-বাজার ও জনবহুল স্থানে মাইকযোগে প্রচারণা, সড়কে মৎস্য র‌্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা এবং মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। শনিবার (২৩ জুলাই) থেকে ২৯ জুলাই পর্যন্ত এসব কর্মসূচি চলবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ মÐল, মৎস্য স¤প্রসারণ অফিসার উদয় রোজারিও, পবা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট