1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জয়পুরহাট রেলস্টেশন থেকে পঞ্চগড় আন্তঃনগর ট্রেনটি দু’টি ছেড়ে গেছে - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

জয়পুরহাট রেলস্টেশন থেকে পঞ্চগড় আন্তঃনগর ট্রেনটি দু’টি ছেড়ে গেছে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জয়পুরহাট সংবাদদাতা : ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেনটি জয়পুরহাট রেলস্টেশন অতিক্রম করার পরে ডাউন আউটার সিগনালের কাছে বৃহস্পতিবার ভোর ৬টা ৫০ মিনিটের সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ঘটনার দুই ঘন্টা পর বিকল্প ইঞ্জিন এসে উদ্ধার করে নিয়ে যায়।

পঞ্চগড় আন্তঃনগর ট্রেনের লোক মাস্টার সাইফুল আজম বলেন, ইঞ্জিনের লুব ওয়েলের গেসকেট ফেটে মবিল পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। পারর্বতীপুর থেকে আরেকটা বিকল্প ইঞ্জিনএসে সকাল ৯ টায় বিকল ইঞ্জিনসহ ট্রেনটি উদ্ধার করে নিয়ে যায়।

জয়পুরহাট স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, পঞ্চগড় আন্ত:নগর ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় পাঁচবিবি রেল স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেস ও বিরামপুরে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। সহকারী লোক মাস্টার আলমগীর কবির বলেন, জয়পুরহাট রেলস্টেশন ছেড়ে এসে ডাউন সিগনাল অতিক্রম করার সময় ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়। লোক মাস্টার সাইফুল আজম বলেন, লুবওয়েলের গেসকেট ফেটে মবিল পড়ে যাওয়ায় এ বিকল হওয়ায় ঘটনা ঘটে । দুই ঘন্টা পরে পারর্বতীপুর থেকে উদ্ধারকারী ইঞ্জিন এসে নিয়ে যায়। এতে বেলা ৯ টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান জয়পুরহাট রেলস্টেশন মাস্টার রেজাউল ইসলাম।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট