1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ছোট প্লাটফর্মে চরম দুর্ভোগ, আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঝুঁকি নিয়ে ওঠা-নামা যাত্রীদের - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
এমপি মিজানুর রহমানের নির্দেশনায় নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস বাগমারায় ইজারা নেওয়া পুকুর দখল ও মাছ চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঋণখেলাপির তালিকা থেকে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার নাম বাদ দেওয়ার নির্দেশ মির্জাপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক মির্জাপুরের হাটুভাঙ্গায় টোল আদায় বন্ধের দাবি, চরম ক্ষোভে স্থানীয় ও পথচারীরা রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দিলেন প্রশাসক রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে আন্দোলন তীব্র হবে: রাকসু ভিপি কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব: দুই মাসে ৫৪ জন সংক্রামিত, ঝুঁকিতে গবাদিপশু ও মানুষ শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১

ছোট প্লাটফর্মে চরম দুর্ভোগ, আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঝুঁকি নিয়ে ওঠা-নামা যাত্রীদের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন আহসানগঞ্জে দীর্ঘদিন ধরে প্লাটফর্মের দৈর্ঘ্য ছোট হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। ট্রেন থামলে একাধিক বগি প্লাটফর্মের বাইরে অবস্থান করায় যাত্রীদের টেনে-হিঁচড়ে ঝুঁকি নিয়ে ওঠা-নামা করতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য বিষয়টি মারাত্মক কষ্টকর ও বিপজ্জনক হয়ে উঠেছে। অনেক সময় যাত্রীদের সহযাত্রী কিংবা রেলকর্মীদের সহায়তায় নামতে দেখা যায়, তবুও দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।

স্থানীয় যাত্রীদের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও প্লাটফর্ম সম্প্রসারণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত প্লাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও নিয়মিত যাত্রীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট