1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির পাশে দাড়ালেন রাঃবিঃ শিক্ষার্থীর

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: আর্থিকভাবে অসচ্ছল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। শিক্ষার্থী সোহানুর রহমান মিম রাঃবিঃ এর মনোবিজ্ঞান বিভাগের (২০২০-২১) সেশনের।

জানা যায়, ওই শিক্ষার্থী ৩য় বর্ষের ভর্তির টাকা ম্যানেজ করতে পারছিলেন না। এই বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এর কানে পৌঁছালে তিনি রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার এর মাধ্যমে ভর্তির সকল ব্যবস্থা করে দেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) তাকে এ সহায়তা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদ,সদস্য সচিব বিশ্বনাথ সরকার প্রমুখ।

শামীম সরকার জানান,পরবর্তীতে যেকোনো বিষয়ে তার পাশে থাকার জন্য আশ্বস্ত করেছেন নাছির উদ্দিন । শিক্ষার্থী সোহানুর রহমান মিম রাজশাহীর মোহনপুর থানার কেশোরহাট পৌরসভার হরিদাগাছি গ্রামের আশিকুল ইসলাম মমিনের ছেলে।

তিনি জানান, দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। যাদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ তাদের পাশে যদি এভাবে ছাত্র সংগঠনের ভাইয়েরা দাঁড়ায়, তাহলে পড়াশোনা চালিয়ে যেতে তাদের বিঘ্ন ঘটবে না বলে মনে করেন।

নাছির উদ্দিন বলেন, আমি মনে করি, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমার দায়িত্বের অংশ এবং এটা আমাদের সংগঠনের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানেরও শিক্ষা।

তিনি আরও বলেন, ‘গত বছরের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকেই আমি শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট