1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চারদিন পর চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল শুরু - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

চারদিন পর চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল শুরু

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেনঃ চারদিন বন্ধ থাকার পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা–চট্টগ্রাম রুটে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে ধীরে ধীরে বিভিন্ন পরিবহনের বাস ছেড়ে যেতে দেখা যায়। বাস চলাচল শুরু হওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

দীর্ঘ চারদিন বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো। বাস মালিক সমিতির নেতারা জানান, কিছু দাবি আদায়ের বিষয় নিয়ে পরিবহন মালিকদের মধ্যে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়ায় আজ থেকে আবার স্বাভাবিকভাবে বাস চলাচল শুরু হয়েছে।

যাত্রীরা জানান, হঠাৎ করে পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় তারা ভীষণ ভোগান্তিতে পড়েছিলেন। আবার চালু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট