1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

চারঘাটে বিএসটিআই’র অভিযান, নিম্নমানের ‘খাবার পানি ও ব্যাটারী পানি’ উৎপাদনকারীকে জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র উদ্যোগে রাজশাহী জেলার চারঘাট উপজেলায় মঙ্গলবার একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ‘ড্রিংকিং ওয়াটার (জার)’ এবং নিম্নমানের  ‘ব্যাটারী পানি’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় হলিদাগাছী এলাকায় অবস্থিত ইমরান পিওর ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানটিকে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮’ মোতাবেক ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয় এবং গুণগত মানসনদ প্রাপ্তির পূর্বে সকল প্রকার উৎপাদন ও বিক্রি-বিতরণ বন্ধ রাখতে নির্দেশ প্রদান করা হয়।
উল্লেখ্য, ‘ড্রিংকিং ওয়াটার (খাবার পানি)’ পণ্যটি অধিকতর মানসম্মত পরিবেশে, পর্যাপ্ত যন্ত্রপাতির মাধ্যমে প্রয়োজনীয় মান নিয়ন্ত্রণ করে তৈরি করতে হয় এবং পণ্যটির মান পরীক্ষণের জন্য কেমিক্যাল ও মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবরেটরী থাকা আবশ্যক হলেও তার কোনরকম ব্যবস্থাই ছিলো না প্রতিষ্ঠানটিতে। বরং অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিলো খাবার পানি। এছাড়া প্রতিষ্ঠানটিতে ‘ব্যাটারী পানি’ তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি (রিভার্স অসমোসিস মেশিন, অ্যানায়ন, ক্যাটায়ন প্রভৃতি) ছিলো না এবং পরিবেশও ছিলো উৎপাদনের অযোগ্য। ফলে উৎপাদিত পানির টিডিএস মাত্রা অত্যন্ত বেশি থাকায় গাড়ি ও আইপিএস সহ যেকোন ডিভাইসের ব্যাটারীর জন্য তা মারাত্মক ক্ষতিকর। একই সাথে স্বনামধন্য প্রতিষ্ঠানের ব্রান্ড ‘ভলভো’ নকল করে তৈরি করা হচ্ছিলো ব্যাটারী পানি।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, চারঘাট, রাজশাহী জান্নাতুল ফেরদৌস এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।     #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট