1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশরাফ হোসেন আলিমের বিশাল মোটরসাইকেল শোডাউন - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশরাফ হোসেন আলিমের বিশাল মোটরসাইকেল শোডাউন

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

#মোঃ তুহিন , গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বানে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী গোমস্তাপুর উপজেলার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিমের বিশাল মোটর সাইকেল শো-ডাউন ও গণসংযোগ করেন।

শনিবার(১১ অক্টোবর) বিকেলে গোমস্তাপুর উপজেলা থেকে প্রায় ৪ হাজার মোটর সাইকেল নিয়ে ভোলাহাট উপজেলার দলদলী, ঘাইবাড়ী, বারইপাড়া, মুশরীভূজা, আদাতলা, ময়ামারী, পোল্লাডাংগা হয়ে মেডিকেল মোড় দিয়ে বৃহত্তর বজরাটেক , ঝাউবোনা, তেতীপাড়া, ইমামনগর বাজার পর্যন্ত গিয়ে আবার ফিরে আসেন মেডিকেল মোড়ে।

তিনি মেডিকেল মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্য দেন। আশরাফ হোসেন আলিম বলেন, বিএনপির ৩১ দফা শুধু একটি দলীয় ইশতেহার নয়, এটি দেশের জনগণের মুক্তির রূপরেখা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিত করা এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠনই আমাদের প্রধান লক্ষ্য। পরে তিনি ৩১ দফার লিফলেট বিতরণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট