1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী সাংবাদিকদের সাথে মতবিনিময়  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী সাংবাদিকদের সাথে মতবিনিময় 

  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো. নাসিম, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মিজানুর রহমান আজ সোমবার (৮ ডিসেম্বর, ২০২৫) নাচোলে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।​নাচোল পৌর জামায়াতের উদ্যোগে দুপুর সাড়ে ১১টায় নাচোল মধ্যবাজারস্থ দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ​

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান। তিনি ভোটারদের প্রতি সৎ ও ইমানদার প্রতিনিধি বাছাই করার জন্য জোরালো আহ্বান জানান।

ড. মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ​জাতীয় সংসদে সৎ ও ইমানদার প্রতিনিধি বাছাই করা প্রতিটি ভোটারের ঈমানী দায়িত্ব। আমি এই দায়িত্ববোধ থেকে ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা যোগ্য প্রার্থীকে বেছে নেন। ​

নাচোল পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমন্বয়ক ইয়াইয়া খালেদ এবং উপজেলা নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম।

সভায় জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে সভায় আলোচনা করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট