1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অ্যাসিডে ঝলসানো যুবকের মরদেহ উদ্ধার পদ্মা নদী থেকে - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অ্যাসিডে ঝলসানো যুবকের মরদেহ উদ্ধার পদ্মা নদী থেকে

  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের পদ্মা নদী থেকে অ্যাসিডে ঝলসে দেওয়া অবস্থায় সফিকুল ইসলাম সফিক (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাতাসি মোড় এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সফিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা সেরাজুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, মরদেহ উদ্ধারের বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের ভগ্নিপতি ও মনাকষা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সামির উদ্দিন জানান, সফিকুল ইসলাম গত বৃহস্পতিবার গরু আনার উদ্দেশ্যে ভারতের দিকে গিয়েছিলেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার পদ্মা নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন। মরদেহে অ্যাসিডে ঝলসানোর স্পষ্ট চিহ্ন ছিল বলেও তিনি জানান।

এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বর্তমানে হত্যা কৌশলে পরিবর্তন এনেছে। তারা নির্যাতনের পর মরদেহ নদীতে ফেলে দিচ্ছে, যাতে শনাক্ত করা কঠিন হয়। এর আগে গত সোমবার মনোহরপুর সীমান্ত দিয়ে গরু নিয়ে দেশে ফেরার পথে বিএসএফ সদস্যদের হাতে আটক হন পাঁকা ইউনিয়নের দশরশিয়া গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের ছেলে সৈয়বুর আলী। পরে নৃশংসভাবে হত্যা করা হয় তাঁকে। সেই ঘটনায় তাঁর সঙ্গী রুহুল আলী এখনও নিখোঁজ রয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট