1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ এর অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ এর অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ঢাকা বাস স্ট্যান্ড এলাকা থেকে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। মঙ্গলবার (১২আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে প্রতিরোধমূলক অভিযানের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনী মাদক ব্যবসায়ীদের উপর নজরদারি চালাচ্ছিল। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫ এর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল মঙ্গলবার দুপুর ১২. ৩০ মি : টার দিকে সদর থানার ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. আপন আমীর হামজা (৩৫) নামের এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় থামিয়ে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আপন আমীর হামজা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বালুবাড়ি গ্রামের বাসিন্দা।

Open photo

উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৫ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট