1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঞ্চল্যকর ও আলোচিত মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি অবশেষে ধরা পড়েছে র‍্যাবের হাতে। র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এবং র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ এর যৌথ অভিযানে সোমবার রাতে মোঃ মিলন বাবু ওরফে মিলন মিয়া (৩০) কে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে তিনি ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। বিভিন্ন সময় বাসস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিলেও শেষ পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। কিন্তু রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে বলে স্থানীয়রা জানান।

গ্রেফতারকৃতকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট