1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ যুবক গ্রেফতার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া বাজার থেকে ৯০০ গ্রাম গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে বারোঘরিয়া ইউনিয়নের মর্ডান মার্কেট কাদেরিয়া ফার্মেসির সামনে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ ইব্রাহিম (২২)। তিনি শিবগঞ্জ উপজেলার তারাপুর মিস্ত্রিপাড়া গ্রামের মোঃ সায়েদ আলীর ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ওই এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে। পরে আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে মাদকদ্রব্যসহ ইব্রাহিমকে হাতেনাতে আটক করে।

র‍্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও মাদক নির্মূলে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট