1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে এসেছে ভারতীয় ৫৬ টন কাঁচামরিচ - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ১২ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিউল ইসলাম মিঠুনের উদ্যোগে মিলাদ ও দোয়া কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ লাখ টাকার ভেজাল খাদ্যপণ্য ধ্বংস বদলিসহ ৩ দফা দাবিতে ৪ নভেম্বর আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গাজীপুর পিবিআই এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির কাছে ঘুষ ও মিথ্যা রিপোর্টের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা সোহেল শেখকে গুলি, মোটরসাইকেল ছিনতাই পোরশায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে এসেছে ভারতীয় ৫৬ টন কাঁচামরিচ

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেনঃ চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫৬ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। রবিবার সকালে কয়েকটি ট্রাকে এসব কাঁচামরিচ বন্দর এলাকায় প্রবেশ করে।

বন্দর সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে এই কাঁচামরিচ আমদানি করা হয়েছে।

স্থানীয় আমদানিকারকরা জানান, দেশের বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আমদানির অনুমতি দেওয়ার পর থেকেই সীমিত আকারে এ পণ্য আসা শুরু করেছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, আমদানি করা প্রতিটি চালান যথাযথভাবে কাস্টমস ও উদ্ভিদ কোয়ারেন্টাইন বিভাগের পরীক্ষা শেষে ছাড় করা হচ্ছে।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন, পর্যাপ্ত সরবরাহ শুরু হলে দেশের বাজারে কাঁচামরিচের দাম আরও কমে আসবে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট