1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও ভোলাহাটে সাপের কামড়ে তিন জনের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোহাঃ হারুন অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও ভোলাহাট উপজেলায় বিষধর সাপের কামড়ে তিনজনের মৃত্যু হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রের জানা গেছে, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ন এর বরেন্দ্র গ্রামের কান্তু কর্মকার ওরফে মহাদেবের ছেলে সুনীল কর্মকার (৩২) সাপের কামড়ে নিহত হন। শনিবার দিবাগত আনুমানিক রাত ৩টার দিকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। পরে পরিবারের লোকজন সুনীলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গোদাগাড়ী এলাকায় মৃত্যুবরণ করলে মরদেহ বাড়িতে নিয়ে আসে।

এদিকে শনিবার বিকেলে ভোলাহাট উপজেলার খাড়োবাটরা গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে আজিজুল হক (৪৮) ধানের জমির পাশে ঘাস কাটার সময় বিষধর রাসেলস ভাইপার সাপে কামড় দেয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। অন্যদিকে শনিবার দিবাগত আনুমানিক রাত ২টার দিকে আলালপুর ক্যাম্প পাড়ায় আওকাত আলীর ছেলে রানাউল ইসলাম (৩১) কে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গোদাগাড়ী এলাকায় তার মৃত্যু হয়।

এছাড়া কয়েকদিন আগে হোসেনভিটা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আনারুল হক (৫২) ধানের জমিতে কাজ করার সময় রাসেলস ভাইপার সাপে কামড় দেয়। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছে চিকিৎসক।

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, গত এক মাসে ৬ জন সাপে কাটা রুগিকে চিকিৎসা দেয়া হয়েছে। এরমধ্যে ৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় সুস্থ হলেও ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভোলাহাট থানার উপ-পরিদর্শক ফজলে বারী জানান, সাপের কামড়ে মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। অপর মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

নাচোল থানার পরিদর্শক (তদন্ত) এসএম নুরুল কাদির সৈকত জানান, নিহত সুনীলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। পরে গ্রামে ফিরে এসে কবিরাজের নিকট নিয়ে যায়। সেখানে মৃত্যু নিশ্চিত করা হলে মরদেহ বাড়িতে নিয়ে আসে। এঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট