1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোমস্তাপুরে সমলয় চাষাবাদের লক্ষ্যে কম্বাইন হারভেস্টার যন্ত্র দ্বারা ধান কর্তন কর্মসূচির উদ্বোধন  - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

গোমস্তাপুরে সমলয় চাষাবাদের লক্ষ্যে কম্বাইন হারভেস্টার যন্ত্র দ্বারা ধান কর্তন কর্মসূচির উদ্বোধন 

  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নে রাইহোগ্রাম মাঠে ২০২৪-২৫ অর্থবছরে রবি/২০২৪-২৫ মৌসূমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে। ৫০ একর বোরো ব্রি ৮৮ জাতের (উফশী)ধানের সমলয় চাষাবাদের লক্ষ্যে কম্বাইন হারভেস্টার যন্ত্র দ্বারা ধান কর্তন কর্মসূচির উদ্বোধন ও মাঠ দিবস পালিত হয়েছে।

রবিবার(১১ মে) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে রাইহোগ্রাম মাঠে এই ধান কর্তন কর্মসূচির উদ্বোধন ও মাঠ দিবস পালিত হয়েছে।

সভাপতিত্ব করেন,ইয়াছিন আলী উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, পার্বতীপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম প্রমূখ।

এর আগে গোমস্তাপুরে ভার্মি কম্পোস্ট (জৈব সার) প্লান্ট পরিদর্শন, বংপুরে পলিনেট হাউস এবং এনায়েত পুর সরকারি প্রাঃ বিদ্যালয়ে পুষ্টি বাগানের উদ্বোধন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট