1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ী পৌর এলাকায় সিসি ক্যামেরা স্থাপন: নিরাপত্তা জোরদারে ইউএনও ফয়সাল আহমেদের বলিষ্ঠ উদ্যোগ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

গোদাগাড়ী পৌর এলাকায় সিসি ক্যামেরা স্থাপন: নিরাপত্তা জোরদারে ইউএনও ফয়সাল আহমেদের বলিষ্ঠ উদ্যোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৮৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নতুন দিগন্তের সূচনা করেছেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব ফয়সাল আহমেদ। তার বলিষ্ঠ উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে গোদাগাড়ী পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে আজ বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ তারিখে আধুনিক প্রযুক্তির সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নতুন এই সিসি ক্যামেরা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন  মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও প্রশাসক, রাজশাহী জেলা পরিষদ।

Open photo

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সিও  রেজা হাসান (উপসচিব),  জাকিউল ইসলাম, ডিডিএলজি (উপসচিব), রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ  রুহুল আমিন, পৌর নির্বাহী কর্মকর্তা  সারোয়ার জাহান, বণিক সমিতির সভাপতি  মিলনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ফয়সাল আহমেদের এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবিদার বলে মত দিয়েছেন সচেতন নাগরিকরা। পৌরবাসীর মধ্যে স্বস্তির পরশ বইয়ে এনেছে এ উদ্যোগ। অনেকেই বলেছেন, “এমন যোগ্য প্রশাসকের নেতৃত্বে আমরা আশ্বস্ত, গোদাগাড়ী থাকবে নিরাপদ, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর।”

Open photo

উল্লেখ্য, আইনশৃঙ্খলা রক্ষায় ফয়সাল আহমেদের দৃষ্টান্তমূলক কর্মতৎপরতা ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে আস্থা ও শ্রদ্ধার জায়গা করে নিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট