1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে স্কুলছাত্রী অপহরণকারী মূলহোতাসহ ২ জন গ্রেফতার, ভিকটিম উদ্ধার করেছে র‍্যাব-৫ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

গোদাগাড়ীতে স্কুলছাত্রী অপহরণকারী মূলহোতাসহ ২ জন গ্রেফতার, ভিকটিম উদ্ধার করেছে র‍্যাব-৫

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রী অপহরণের মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। ঢাকার দক্ষিণখান থানার আশকোনা তালুকদারপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।

র‍্যাব-৫ জানায়,  ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ১টা ৩০ মিনিটের দিকে র‍্যাব-৫, সিপিএসসি ও র‍্যাব-১, সিপিসি-২ এর একটি যৌথ দল বিশেষ অভিযান চালিয়ে মূল আসামি মোঃ হামিম (২২) ও তার পিতা মোঃ তাজু শেখ (৬৫)-কে গ্রেফতার করে। দু’জনেই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আমতলা গ্রামের বাসিন্দা।

ঘটনার সূত্র ভিকটিম চর নওশেরা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। অভিযোগ রয়েছে, বিবাহিত হওয়া সত্ত্বেও আসামি হামিম দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে উত্যক্ত করে আসছিল এবং বিয়ের প্রলোভন দিত। ১৭ আগস্ট সকাল ১১টার দিকে ছাত্রীটি স্কুলে যাওয়ার পথে চায়পাড়া গ্রামের পাকা রাস্তায় পৌঁছালে মূলহোতা হামিম তার সহযোগীদের সহায়তায় জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‍্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত ও নজরদারি শুরু করে।

র‍্যাবের সফল অভিযান পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার দক্ষিণখানে অভিযান চালিয়ে র‍্যাব অপহৃত ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধার হওয়া ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে র‍্যাব প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাসী, অপহরণকারী, মাদক ব্যবসায়ীসহ সব ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট