1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনকে ২ বছর  কারাদণ্ড ও অর্থদণ্ড - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনকে ২ বছর  কারাদণ্ড ও অর্থদণ্ড

  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৬৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ৯ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে। শনিবার(১২ জুলাই) এই অভিযান পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

Open photo

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং গোদাগাড়ী থানা পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আটক ৯ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট আইনের আওতায় দ্রুত বিচার সম্পন্ন করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা ১.৫ কেজি (এক কেজি ৫০০ গ্রাম) গাঁজা ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

Open photo

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, “মাদক একটি সমাজবিধ্বংসী ব্যাধি। গোদাগাড়ী থেকে মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। যেই মাদকের সঙ্গে জড়িত থাকবে, তাকে আইনের আওতায় আনা হবে। এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

স্থানীয় প্রশাসন জানায়, গোদাগাড়ী উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অভিযান আরও জোরদার করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট