1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা 

গোদাগাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি, বৃক্ষ বিতরণ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোদাগাড়ী প্রতিনিধি: “কার্বন কমাও, সবুজ বাঁচাও—ভবিষ্যৎ সুরক্ষা ও জলবায়ু সংকট মোকাবেলায় প্রকৃতিই হোক অনুপ্রেরণার উৎস” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ডাসকো ফাউন্ডেশন উদ্যোগে ক্যাম্পেইন, র্যালি ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বরে ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত এনগেজ (ENGAGE) প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার লক্ষ্যে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। কর্মসূচির উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে ১১০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় পরিবেশ সংরক্ষণ ও কার্বন নিঃসরণ কমাতে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কে. এম. মমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক, ডাসকো ফাউন্ডেশনের মাকসুদা খানম, রোকসানা খাতুন, দীপ্তি রানী, ফিরোজা খাতুন ও আবু ইউসুফসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় পরিবেশ ও প্রকৃতি রক্ষার কোনো বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে পরিবেশবান্ধব জীবনযাপন ও বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট