1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
 শিবগঞ্জের তেলকুপি কলমদর আলিম মাদ্রাসায়  অনিয়মের অভিযোগ, এলাকায় উত্তেজনা শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায়  সাইকেল আরোহী নিহত ‎অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য ‎ গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পোরশায় চার মাদক ব্যবসায়ী আটক মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং  মৃত্যুর পর আমলনামা জারির প্রকৃত মাধ্যম ও প্রচলিত ভ্রান্ত ধারণা ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা বিঘ্নিত দৌলতপুর আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত

গোদাগাড়ীতে থানা পুলিশের অভিযানে ৩০০ গ্রাম হেরোইনসহ দুই মাদককারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে থানা পুলিশের অভিযানে ৩০০ গ্রাম হেরোইনসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৫) ভোরে চরআষাড়িয়াদহ ইউনিয়নের চর আমতলা খাসমহল এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মো. সৈবুর রহমান (৩০) এবং মো. আব্বাস আলী শিহাব (২০)। এরা দ ’জনেই চর আমতলা খাসমহল গ্রামের বাসিন্দা। সৈবুর রহমান ওই গ্রামের মো. রবিউল ইসলামের পুত্র এবং আব্বাস আলী শিহাব মো. আইয়ুব আলীর পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. রফিকুল ইসলাম ফোর্সসহ ভোরে আমতলা ঘাট এলাকায় অভিযান চালান। এ সময় অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরবর্তীতে আব্বাস আলী শিহাবের দেহ তল্লাশিতে তার পরিহিত লুঙ্গির ভেতর থেকে তিনটি পলিথিন প্যাকেটে রাখা ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট