1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে ইউএনওর উদ্যোগে চিকিৎসা সেবায় গতি আনতে পদ্মায় চালু হলো স্পিডবোট সার্ভিস - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে সাপের কামড় সচেতনতায় বিশেষ কর্মশালা ও তালগাছ রোপণ কর্মসূচি বাঘায় পদ্মার চরে আধিপত্য নিয়ে গোলাগুলি: গুলিবিদ্ধ যুবক রামেক হাসপাতালে ভর্তি শিবপুরে ইউএনও ফারজানা ইয়াসমিনের ক্রিয়া সামগ্রী ও চারা বিতরণ; এসিল্যান্ড হিসেবে সামিউর রহমানের যোগদান প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোদাগাড়ীতে ইউএনওর উদ্যোগে চিকিৎসা সেবায় গতি আনতে পদ্মায় চালু হলো স্পিডবোট সার্ভিস

  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে জরুরি চিকিৎসা সেবা তরান্বিত করতে পদ্মা নদীতে চালু হলো স্পিডবোট সার্ভিস। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সাফিনা পার্ক লিমিটেডের সহযোগিতায় এ সেবাটি চালু করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গোদাগাড়ী মডেল থানা ঘাট থেকে পরীক্ষামূলকভাবে স্পিডবোটটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। উদ্বোধনের সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে গোদাগাড়ী থানা ঘাট থেকে রেলবাজার রুটে প্রায় দুই কিলোমিটার নৌপথে পরীক্ষামূলকভাবে বোটটি চালানো হয়। এসময় নদীপথে অল্প সময়ে যাতায়াতের সুবিধা দেখে জনসাধারণ আনন্দ প্রকাশ করেন। ইউএনও ফয়সাল আহমেদ বলেন, “চর আষাড়িয়াদহ এলাকায় সম্প্রতি সাপে কাটা এক রোগী সময়মতো সদর হাসপাতালে নিতে না পারায় মারা যান। এ ধরনের দুর্ঘটনা এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জরুরি চিকিৎসা, প্রসূতি মায়েদের হাসপাতালে নেওয়া, সাপে কাটা রোগীদের দ্রুত সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমে বোটটি ব্যবহার করা হবে।

Open photo

তিনি আরও জানান, পদ্মা পাড়ের মানুষ দীর্ঘদিন ধরে নদীপথে দুর্ভোগ পোহাচ্ছে। মাত্র ১০ মিনিটের যাত্রা সড়ক পথে ঘুরে আসতে এক ঘণ্টারও বেশি সময় লেগে যায়। এখন থেকে স্পিডবোট সার্ভিস চালু থাকলে এ দুর্ভোগ ঘুচবে। চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আরও বোট চালুর পরিকল্পনাও রয়েছে। প্রশাসনিক সেবা ছাড়াও এই বোট মাদক চোরাচালান রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে জানান ইউএনও। কারণ পদ্মার ওপারে ভারতের সীমান্তঘেঁষা চরাঞ্চলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদকের প্রবাহ ঘটে আসছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট