1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা  শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু উপ সম্পাদকীয়ঃ ​সামাজিক অবক্ষয় ও ধর্ষণ: একটি গভীর সংকট ও উত্তরণের পথ খুলনার শ্যামনগরে ১৩১৯ বোতল ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান,বিচার সংস্কারের দাবিতে বাঘায় এনসিপির উঠান বৈঠক

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৬৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর বাঘা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) উপজেলার আড়ানী পৌরসভার ফুলমন নেছা (এফএন) বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ বৈঠকের আয়োজন করা হয়। বিকাল সাড়ে ৫টা থেকে শুরু হওয়া বৈঠক চলে রাত পৌণে ৮টা পর্যন্ত। বৈঠকে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান,বিচার সংস্কারের নতুন সংবিধান রচনার মতো দাবি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নেতারা মতবিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠনের যুগ্ন সদস্য সচিব ফরিদুল হক। তিনি বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে একটি নতুন সংবিধান প্রণয়ন অপরিহার্য। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে বিচারব্যবস্থা হবে স্বাধীন এবং প্রতিটি নাগরিকের অধিকার সুনিশ্চিত থাকবে। এ সময় উপস্থিত সবার কাছে তাঁদের স্বপ্নের বাংলাদেশ কেমন হবে, তা জানতে চান এবং একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বৈঠকে আরও বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কমিটির যুগ্ন মুখ্য সংগঠক আলী নাসের খান,যুগ্ন আহ্বায়ক মুনিরা শারমিন,উত্তরাঞ্চল সংগঠন ও অঞ্চল তত্বাবধায়ক ইমরান ইমন,রাজশাহী জেলা যুগ্ন সমন্বয়কারি নাহিদুল ইসলাম সাজু,এনসিপির জুলাই গণঅভ্যুথানে আহত ও এনসিপির বাঘা থানার সদস্য বাদশা আলীসহ সংগঠনের নেতারা। বৈঠকে এলাকার মুরব্বি, নারী, যুবক, কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট