1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনা বিশ্ববিদ্যালয় প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহত হরিপুরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, মাঠে উপস্থিত এডভোকেট সেলিম রেজা মাসুম রানীশংকৈলে ১৩৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার পোরশায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল ও চার্জের অভিযোগ, গ্রাহকদের ক্ষোভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন: বিশ্ব বাস্তবতায় সভাপতির ঘোষিত ৬ অগ্রাধিকার ও বাস্তবায়নের চ্যালেঞ্জ রাসিক বিদ্যুৎ শাখার কর্মকর্তাদের সাথে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের মতবিনিময় ঠাকুরগাঁওয়ে সেন্ট মাদার তেরেজা স্কুলে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পদ্মা নদীতে নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে বিএসএফের হস্তান্তর মির্জাপুরে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালককে কুপিয়ে জখম, হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তরুণ বাঘায় খাটের নিচে মিলল ২টি বিদেশি পিস্তল ও গুলি, নারী গ্রেপ্তার

খুলনা বিশ্ববিদ্যালয় প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে দেওয়া হচ্ছে গাছের চারা। আজ ০৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে ‘গিভ অ্যান্ড টেক সেশন-৩’ শীর্ষক এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ব্যবহৃত প্লাস্টিক যত্রতত্র ফেলায় পরিবেশের সৌন্দর্য নষ্ট হচ্ছে, প্রকৃতি হুমকির মুখে পড়ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ব্যবহৃত প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ, যা জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতেও পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি আশা করি।

তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ নিয়মিত বাস্তবায়ন করছে। ভবিষ্যতে এই ধরনের উদ্যোগগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হলে সবুজায়নসহ টেকসই উন্নয়ন বাস্তবায়িত হবে।

এ সময় উপাচার্য শিক্ষার্থীদের হাতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ক্লাবের পক্ষ থেকে গাছের চারা উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ও ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, ক্লাবের সভাপতি ইনছান আলী ও সাধারণ সম্পাদক ফারদিন দীপন এবং ক্লাবের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট