1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুড়িগ্রামে বউভাতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, আহত ১০জন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

কুড়িগ্রামে বউভাতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, আহত ১০জন

  • প্রকাশের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

আরিফুল ইসলাম জয়, কুড়িগ্রাম থেকে……………………………..

কুড়িগ্রাম সদর উপজেলায় বরের বাড়িতে বউভাতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে গেলে এতে শিশুসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়। শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ভাংড়ির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মনজুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করছেন।

 

খোঁজ নিয়ে জানা গেছে , শুক্রবার ভোগডাঙ্গা ইউনিয়নের রাজারহাট এলাকার বকুলতলা গ্রামের নালকা মিয়ার মেয়ে লায়লা খাতুনের সঙ্গে নাগেশ্বরী উপজেলার পাখির হাট এলাকার আনোয়ার হোসেনের বিয়ে হয়। শনিবার সন্ধ্যায় বরের বাড়িতে বউভাত খেতে অর্ধশত যাত্রী নিয়ে এপি ট্রাভেলসের একটি বাস বরের বাড়ি যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে। এতে শিশুসহ ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়।

 

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের টিম লিডার মনজুরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে কাউকে পাইনি। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে গাড়ির চালক পলাতক রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট